1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফেরি থেকে নদীতে প্রাইভেট কার গলাচিপা ভাইয়ের হাতে ভাই খুন কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন কাউখালী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই – আহম্মদ সোহেল মনজুর ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

রাজশাহীতে বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

  • প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৪৬৪ বার পড়া হয়েছে

রাজশাহী মোহনপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় একরামুল হক (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ভ্যান চালক ছিলেন। রাজশাহীর মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিতাই চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (৭ আগস্ট) বিকেল সাড় ৬ টার সময় মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সাঁকোয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার গোপইল গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে ভ্যান চালক একরামুল হক ভ্যান চালিয়ে সইপাড়া মোড় থেকে বাড়িতে যাচ্ছিন। রাজশাহী-নওগাঁ মহাসড়কের সাঁকোয়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একরামুল হক ছিটকে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। যাত্রীবাহী বাসটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓