1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা

উজিরপুরে সাকুরা পরিবহনের চাঁপায় ইজিবাইক চালক নিহত

  • প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৫৫৯ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুরে যাত্রীবাহি সাকুরা পরিবহনের সাথে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষে ইজিবাইক চালক নাসির সরদার (৩২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর নামক এলাকায় শনিবার(১২ আগষ্ট) বিকেল সাড়ে তিনটার দিকে। নিহত নাসির সরদার উপজেলার মুন্ডপাশা গ্রামের মৃত নুরু মোহাম্মাদ সরদারের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. গোলাম রসুল জানিয়েছেন, ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাসের সাথে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমরে মুচরে যায়। সংঘর্ষে গুরুত্বর আহত ইজিবাইক চালক নাসির সরদারকে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓