1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, ১০ হাজার টাকায় মিমাংসা নেছারাবাদে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগ ঝালকাঠিসহ দক্ষিনাঞ্চলে আগাম তরমুজ চাষে বিপ্লব মুন্সীগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উপার্জনের শেষ সম্বল চুরি সংরক্ষিত নারী আসনে বরিশাল বিভাগে মনোনয়ন পেতে যোগ্যতার আলোচনায় শীর্ষে যাঁরা ঝালকাঠির সম্ভাবনাময় মুড়ি শিল্প! হাতে ভাজা মুড়িতেই স্বাবলম্বী জেলার ২০ গ্রামের নারী – পুরুষ দখলদারিত্বে আর ময়লায় ঝালকাঠি পৌরসভার ২২ খাল স্মৃতি হতে চলছে!! প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিতে উজ্জীবিত ভুক্তভোগী ও পরিবেশবিদরা ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত শাহাদাত সভাপতি -সোহেল সম্পাদক নির্বাচিত কাউখালীতে খাজনার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের ২দিন পর টাকা ফেরত দিলেন দলিল লেখক

আর্জেন্টিনাকে ১০-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

  • প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৩৪০ বার পড়া হয়েছে

দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। মাঠে একে অপরকে ছাড় দিতে নারাজ। সব প্রতিযোগিতাতেই এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর খেলা দেখার অপেক্ষায় থাকেন ফুটবলপ্রেমীরা। বৃহস্পতিবার (১০ আগস্ট) দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। সেখানে লে আলবিসেলেস্তেদের জালে গুনে গুনে ১০ গোল দিয়েছে সেলেসাওরা। আর্জেন্টিনাকে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই চিরপ্রতিদ্বন্দ্বীদের ওপর চড়াও হতে থাকে সেলেসাওরা। শেষ পর্যন্ত আকাশি-নীলদের জালে ১০ বার বল জড়িয়েছে তারা। বিপরীতে একটি গোলও করতে পারেনি আর্জেন্টাইনরা। ১০ দলের এই আসরে ‘বি’ গ্রুপে ছিল ব্রাজিল-আর্জেন্টিনা। গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে সবকটিতেই জয় পেয়েছে সেলেসাওরা। বিপরীতে কেবল একটি ম্যাচে জয়ের স্বাদ নিয়েছে আর্জেন্টাইনরা। গত ৫ আগস্ট থেকে চিলির ইকুইকে এবারের দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ শুরু হয়। আগামী ১৩ আগস্ট ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। এরই মধ্যে শেষ চার নিশ্চিত করেছে ব্রাজিল-চিলি ও প্যারাগুয়ে-কলম্বিয়া। শনিবার (১২ আগস্ট) ভোরে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে প্যারাগুয়ে-কলম্বিয়া। দ্বিতীয় সেমিফাইনালে লড়বে চিলি ও ব্রাজিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓