1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৩৬৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলার ঐতিহ্যবাহী কেউন্দিয়া শিক্ষা মজলিস ক্লাবের আয়োজনে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ জুন) বিকেলে কেউন্দ্রিয়া হাই স্কুল মাঠে প্রাক্তন খেলোয়াড়দের এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন, কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাফিউল আজম ভিপি দুলাল, প্রাক্তন খেলোয়াড় সমাজসেবক আহসান হাবীব মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক লিয়াকত আলী তালুকদার, বিএনপি নেতা সায়েম তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম উজ্জ্বল, প্রাক্তন খেলোয়াড় শহিদুল আলম ডাকুয়া, জাসাসের সভাপতি মোঃ মনিরুজ্জামান প্রমুখ। উল্লেখ্য এই খেলা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন কৃতি ফুটবলার নিজাম উদ্দিন। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓