1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিবেদক :

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে ৩-১ গোলে নেছারাবাদকে পরাজিত করে ফাইনাল খেলায় মর্যাদা লাভ করে পিরোজপুর পৌরসভা।জেলা স্টেডিয়ামে শুক্রবার (২৩ মে) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে এ ফুটবল টুর্নামেন্ট। এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা।আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জেলা শাখার সভাপতি রেজাউল করিম মিটুল ও সাধারণ সম্পাদক লিটন খান প্রমুখ। খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। টান টান উত্তেজনাপূর্ণ এই খেলায় পিরোজপুর পৌরসভার খেলোয়াড় মহিবুল্লাহ অসাধারণ নৈপুণ্য দেখান। তিনি একাই দুটি গোল করে ম্যাচসেরা (ম্যান অফ দ্য ম্যাচ) নির্বাচিত হন। খেলার ধারাভাষ্য প্রদান করেন মোহাম্মদ আবুল হাসনাত রিপন ও আব্দুল জলিল। রেফারির দায়িত্বে ছিলেন মোহাম্মদ আবুল হাসনাত রিপন, আর সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন জুম্মান শরীফ, মুস্তাফিজ এবং মাইনুল ইসলাম নান্টু।মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা খেলার আমেজকে প্রাণবন্ত করে তোলে।অতিথিবৃন্দ খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা যুব সমাজকে সঠিক পথে পরিচালনার একটি কার্যকর মাধ্যম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓