1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত

রাজাপুরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

  • প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩৮০ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। শনিবার (১২ আগস্ট) বিকাল ৪টায় অভিযান চালিয়ে উপজেলার পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। জানা যায়, শনিবার বিকেল ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (ওসি) ডিবি মনিরুজ্জামান’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাজাপুর সদরের বড় কৈবর্তখালী (সমবায়) এলাকার মো.জসিম কাজীকে (৪৪) তার বসত ঘর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটক জসিম কাজী বড় কৈবর্তখালী এলাকার মৃত অলি আহম্মেদের ছেলে। অপরদিকে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজাপুর সদরের বাইপাস মোড় এলাকায় মিরা বাড়ির পাকা রাস্তা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মো.আলমগীর হোসেন হাওলাদারকে (৫৩) আটক করে। আটক আলমগীর হোসেন পূর্ব রাজাপুর এলাকার মৃত সেকেন্দার আলী হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে ৯টি মাদক মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, শনিবার ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করেছেন। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল স্যারের নির্দেশনায় ঝালকাঠি জেলাকে মাদক মুক্ত রাখতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচলনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ১২ আগস্ট রাজাপুরে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গাঁজাসহ আটক করা হয়েছে। পরবর্তীতেও তাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓