1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক

কাউখালীর শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

ওমর ফারুক:

“বাল্যবিয়েকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) এর উদ্যোগে কাউখালী উপজেলার কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে বিশেষ সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মসূচি এবং ২০২৬ সনের এসএসসি পরিক্ষায় অংশ গ্রহন ছাত্রীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, সমাজ সেবক এবং সাবেক প্রতিষ্ঠান সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল জিহাদ, মোঃ আহসান হাবীব মিলন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সাবেক প্রধান শিক্ষিকা সাজেদা খানম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ জিনারুল ইসলাম এর সাবলীল সঞ্চালনায় ছাত্রীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করণ, বাল্যবিবাহের কুফল এবং নারীর ক্ষমতায়নে শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ। অনুষ্ঠান শেষে ১৮ বছর পূর্ন হওয়া ৮ জন কিশোরীকে প্রায় দেড় লাখ টাকার চেক এবং ২০২৬ সনে অনুষ্ঠিত এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করা বিদায়ী ছাত্রীদের আশীর্বাদ এবং সাফল্য কামনা করে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓