1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গলাচিপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালিত পিরোজপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বউবাজার বড়বাঁধ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রামীণ ব্যাংক চর বিশ্বাস শাখার সিনিয়র অফিসার আসাদুজ্জামান এর অকাল মৃত্যু। শনিবার (১৮ এপ্রিল) রোজ শনিবার আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে পশ্চিম রতনদি তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামীণ ব্যাংকের চর বিশ্বাস শাখার কর্মকর্তা মো. জলিল (৪৫) ও সিনিয়র অফিসার আসাদুজ্জামান (৪৪) কর্মস্থলে যোগ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইক যোগে যাচ্ছিলেন। যাওয়ার পথে রাস্তার ওপর ঝুলে থাকা বিদ্যুতের লাইনের তার হঠাৎ সামনে থাকা আরোহী আসাদুজ্জামান এর শরীরে স্পর্শ করলে গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গলাচিপা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামানকে মৃত ঘোষণা করেন এবং অপরজনের অবস্থা আশঙ্কজন।নিহতের গ্রামের বাড়ি উপজেলা গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী এলাকার বলে জানা গেছে। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দীর্ঘদিন ধরে ওই সড়কে বিদ্যুতের তার ঝুলে থাকার অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। ভুক্তভোগী পরিবারের দাবি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন অপসারণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে গলাচিপা উপজেলা জোনাল পল্লি বিদ্যুৎ (ডিজিএম) ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার জানান, আমি একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল জুম মিটিং ছিলাম, ঘটনাটি জানতে পেরে এজিএম কে পাঠানো হয়েছে, তিনি আসলে প্রকৃত ঘটনার বিষয়ে জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓