1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ কাউখালী প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক মনির ঈদ পরবর্তী বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বর আর সন্ধ্যা নদীর তীর জুড়ে উৎসবের ঢেউ বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক শিশুদের ইসলামী শিক্ষার সাথে কারিগরি শিক্ষা দেয়া প্রয়োজন—ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা

কুড়িগ্রামে ১৭ই আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৩৯১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে ১৭ই আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৭ আগষ্ট) সকাল ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ হাসান লোবান এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-এসএম আব্রাহাম লিংকন, ওবায়দুর রহমান, মোস্তাফিজার রহমান সাজু প্রমূখ। বক্তারা বলেন- ২০০৫ সালের এই দিনে বিএনপি-জামায়াতের ইন্ধনে সাম্প্রদায়িক অপশক্তি প্রচলিত বিচার পদ্ধতি বাতিলের দাবীতে দেশের ৬৩ জেলার ৫শত স্পটে একই সময়ে সিরিজ বোমা হামলা চালায়। আগামী নির্বাচনকে সামনে রেখে আবারও বিএনপি-জামায়াত দেশ ব্যাপী নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থাকারও আহ্বান জানান বক্তারা। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓