1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম বসন্তের শেষ লগনে ঝালকাঠির জলাশয়ের টগর ফুলের অপরূপ সৌন্দর্যে বিমোহিত পথচারীরা হারানো বিজ্ঞপ্তি কাউখালীতে সরকারি নির্দশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন হুমায়ুন রশিদ

স্বরূপকাঠিতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩৬৯ বার পড়া হয়েছে

পিরোজপুরের স্বরূপকাঠিতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় উপজেলার সোহাগদল এস সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ খাওয়ানো কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে সোমবার (২১ আগষ্ট) উপজেলার সোহাগদল এস সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে শিশুদের মেধা বিকাশে দুধের পুষ্টি গুন সহ শিশু শিক্ষার্থীদের দুধের প্রয়োজনীয়তা সম্পকে আলোকপাত করে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রনী দত্ত, ঝালকাঠি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমদ্দার। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তাপশ পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাপষ কুমার ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ, সহকারি প্রোগ্রামার মিরাজ মাহমুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হযরত আলী হিরু, এস আই তারেক আজিজ প্রমুখ। অনুষ।ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শোভন হালদার। বক্তব্য শেষে উপস্থিত শিশুদের গরুর তরল দুধ খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। প্রতিবছরে ১ শত ৮০ দিন প্রতিটি শিশু শিক্ষার্থীরা বিনামূল্যে ওই দুধ পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓