1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী -৩ আসনে ভোটের মাধ্যমে  নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনা হবে’ – হাসান মামুন কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার

ফুলপুরে ফেসবুক গ্রুপ/লিংক সাইবার গ্রুপের এডমিনদের সাথে পুলিশের মতবিনিময়

  • প্রকাশিত: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২৫৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে ফেসবুক গ্রুপ/লিংক সাইবার গ্রুপের এডমিনদের সাথে মতবিনিময় করেন ফুলপুর থানা পুলিশ। ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন এর আয়োজনে সোমবার (২০ আগষ্ট) রাত ৮ টায় থানার কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভার প্রথমেই পরিচিতির মাধ্যমে এ্যাডমিন প্যানেলের নাম ও গ্রুপের লিংক সহ নির্ধারিত হাজিরা সিটে স্বাক্ষর নেয়া হয়। ফেসবুক গ্রুপ/লিংক সাইবার গ্রুপের এডমিনদের সাথে পুলিশের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আতাহারুল ইসলাম তালুকদার। ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান সুমনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথিসহ পুলিশ কর্মকর্তাগণ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে সকলকে আহবান জানিয়ে বলেন, কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্ম নিরপেক্ষতায় নীতি পরিপন্থী কোনো তথ্য উপাত্ত প্রকাশ করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এরূপ কোনো পোস্ট, ছবি, ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনো সার্ভিস হেয় প্রতিপন্ন করে এবং গ্রুপগুলোর মধ্যে মানুষ এমন অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি হতে পারে এমন কোনো বিষয় লেখা, অডিও বা ভিডিও ইত্যাদি প্রকাশ বা শেয়ার করা যাবে না। ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓