1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাত পোহালেই কাউখালী উপজেলা বিএনপির সম্মেলন: উচ্ছোষিত নেতাকর্মীরা

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশক্রমে সারা দেশের ন্যায় পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির সম্মেলন দীর্ঘ ৯ বছর পর আগামীকাল মঙ্গলবার ৮ জুলাই অনুষ্ঠিত হবে। এতে দলের নেতাকর্মীরাও নতুন কমিটি গঠনে উজ্জীবীত।সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বইছে উৎসাহ-উদ্দীপনা।উপজেলা বিএনপির আয়োজনে পুরাতন কোর্ট বিল্ডিংয়ের সামনে সকাল ১০ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।ইতিমধ্যে সম্মেলনস্থলে নির্মাণ করা হয়েছে প্যান্ডেল। সোমবার সন্ধ্যায় সম্মেলনের স্হান পরিদর্শন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ নির্বাহী কমিটির সহ সম্পাদক  কাজী রওনাকুল ইসলাম টিপু, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন,উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির, সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার ৫টি ইউনিয়ন ও ওয়ার্ডের কাউন্সিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, সম্মেলন সফল করতে আমরা রাত-দিন কাজ করে যাচ্ছি উপজেলা বিএনপির সম্মেলনে শত শত নেতা-কর্মী অংশ নেবেন। সম্মেলনের মাধ্যমে ত্যাগী নেতারা দলের নেতৃত্বে আসবেন। উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির বলেন, মাঠপর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতেই উপজেলা বিএনপির নতুন নেতা নির্বাচিত হবেন। সম্মেলন সফল করতে ইতিমধ্যে সব সাংগঠনিক কাজ শেষ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓