1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুর পৌরসভা ১ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: আহসান কবির মুন্না সভাপতি, মাহাদী হাসান সম্পাদক নির্বাচিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজন ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পিরোজপুর পৌরসভা ১ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন। এ সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় আহসান কবির মুন্না সভাপতি, মাহাদী হাসান সম্পাদক নির্বাচিত হন।নবনির্বাচিত সভাপতি আহসান কবির মুন্না তার বক্তব্যে বলেন, আপনাদের ভালোবাসা, আস্থা ও ভোটে নির্বাচিত হতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। আগামী দিনগুলোতে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ভাইদের দিক নির্দেশনায় দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে গতিশীল করতে আমরা একসাথে কাজ করব এবং দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করব। সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা বলেন, ভোটের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা আরো মজবুত হয়েছে এবং এভাবে সঠিক নেতৃত্ব বাছাই করার সুযোগ পেয়ে তারা সন্তুষ্ট। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ওয়ার্ড বিএনপি আরও ঐক্যবদ্ধ হবে ও আন্দোলন-সংগঠনে সক্রিয় ভূমিকা রাখবে।সম্মেলন শেষে বিজয়ী নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন দলের কর্মীরা। উৎসবমুখর পরিবেশে শেষ হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓