1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

নাজিরপুরে শিক্ষার্থীকে যৌন হয়রানীর দায়ে শিক্ষককে সাময়িক বরখাস্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩০১ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠী ইউনিয়নের কাইলানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর এক শিক্ষার্থী (১৪) কে যৌন হয়রানীর দায়ে ওই বিদ্যালয়ের শিক্ষক রবি শংকর ঢালী (৪০) কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এক সিদ্ধান্ত অনুযায়ী তাকে ওই সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত ওই শিক্ষক ওই ইউনিয়নের ভীমকাঠী গ্রামের সুনিল চন্দ্র ঢালীর পুত্র ও ওই বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক। ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল কান্তি হালদার জানান, বিদ্যালয়ের সাধারন শিক্ষার্থী অভিভাবকদের দাবীর মুখে ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে তাকে ওই শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়। ওই বিদ্যালয়ের একাধীক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সহ ভুক্তভোগী শিক্ষার্থী অভিভাবক জানান, ওই শিক্ষক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে দীর্ঘ দিন ধরে উত্যক্ত করতেন। এমন কি তার মুঠোফোনে যৌন হয়রানী মুলক ক্ষুধে বার্তা দিতেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সহ প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দেন। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে লোক দেখানো একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি প্রভাবিত হয়ে তদন্ত রিপোর্ট প্রদান করেন। এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সন্তোষ কুমার সমদ্দার বলেন, এর আগে ওই শিক্ষককে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়। পরে স্থানীয় শিক্ষার্থী অভিভাবকদের দাবীর মুখে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বিদ্যালয়ের পরিস্থিত উপলব্দি করে এবং ওই শিক্ষককে ঘটনার সাথে জড়িত প্রমান পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক জানান, তিনি ওই খুদে বার্তার সাথে জড়িত নয়। তাকে হয়রানী করতে এমন অভিযোগ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓