1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আ. রহমানের পাশে দাঁড়ালেন এমপি মাসুদ সাঈদী নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

ফুলপুরে হারানো জিডি তদন্তে বেরিয়ে এলো মেয়েকে ধর্ষণের চাঞ্চল্যকর তথ্য, ধর্ষণের অভিযোগে পিতা শ্রীঘরে

  • প্রকাশিত: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে হারানো জিডি তদন্ত করতে গিয়ে বেরিয়ে এলো মেয়েকে ধর্ষণের চাঞ্চল্যকর তথ্য। নিজের মেয়েকে (১৩) জোর পূর্বক ধর্ষণের অভিযোগে পিতা আশ্রব আলী(৪৮)কে শনিবার (৯ সেপ্টেম্বর) শ্রীঘরে পাঠিয়েছে পুলিশ। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার বনগাঁও গ্রামের জনৈক মোঃ আশ্রব আলী(৪৮) ৭ সেপ্টেম্বর রাতে থানায় এসে সাধারন ডায়েরি করেন যে তার স্ত্রী ১২ বছর পূর্বে তাকে রেখে অন্য একজনকে বিয়ে করে চলে যায়। বর্তমানে সে ০১ ছেলে রুমান(১৪),ও ০১ মেয়ে(১৩)কে নিয়ে একই ঘরে বসবাস করছিল। গত ০৬ সেপ্টেম্বর সন্ধা সাড়ে ৬ ঘটিকায় তার মেয়ে (১৩) সকলের অজান্তে বাড়ি হতে কোথায় যেন চলে যায়। পরবর্তীতে বাড়িতে ফিরে না আসায় আশপাশের বাড়িসহ তাহার নিকটতম আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে কোন সন্ধান পাওয়া যায়নি। সাধারন ডায়েরির আবেদন পেয়ে বিষয়টি তদন্ত করার জন্য এসআই তরিকুল ইসলাম ও এএসআই আবুল বাসেদকে দায়িত্ব দেয়া হয়। পরে এসআই তরিকুল ইসলাম ও এএসআই আবুল বাসেদ প্রাথমিক তদন্ত করার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রকাশ্য ও গোপনীয় তদন্ত করে এলাকায় বিশ্বস্ত সোর্স মোতায়েন করেন। প্রাথমিক তদন্ত শেষে থানায় আসার কিছুক্ষণ পরে রাতে ভিকটিম নিজেই এএসআই আবুল বাসেদ এর মোবাইলে ফোন করে জানান যে, ভিকটিমের পিতা মোঃ আশ্রব আলী একই ঘরে বসবাস করার সুবাদে ভিকটিমকে প্রতি রাতে হাত-পা বেঁধে, মুখ চেপে জোরপূর্বক ধর্ষন করতো। উক্ত ঘটনা কারও নিকট প্রকাশ করলে, দা দিয়ে জবাই করে মেরে ফেলার হুমকি দিত। ভিকটিম সহ্য করতে না পেরে পালিয়ে তার মায়ের নিকট ঢাকা চলে যায়। পরবর্তীতে ভিকটিম ও তার মাকে থানায় এনে অভিযোগ গ্রহন করে পাষন্ড পিতা আশ্রব আলীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয় এবং পিতা আশ্রব আলীকে গ্রেপ্তার করে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓