1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আ. রহমানের পাশে দাঁড়ালেন এমপি মাসুদ সাঈদী নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ

দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ বাগেরহাট এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঁইয়া জনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিস তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিস ইসরাত জাহান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান এবং পিরোজপুর বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শেখ ইয়াকুব আলী।এসময় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে সরকারের নেওয়া বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় পিরোজপুরেও এই কার্যক্রম শুরু হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে বলে তিনি জানান।কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয় চত্বর ও আশপাশের এলাকায় শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓