1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি গজারিয়া মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় থানায় মিথ্যা অভিযোগ,যুবদল নেতার সংবাদ সম্মেলন কাউখালীর শামীমা পেলেন বরিশাল বিভাগীয় অদম্য নারী পুরষ্কার নেছারাবাদে চুরির অভিযোগে যুবককে মারধর, অভিমানে বিষপানে আত্মহত্যা সার ডিলার নীতিমালা বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নাজিরপুরে জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, শিক্ষকসহ সাইবার মামলায় গ্রেফতার-২ মুন্সিগঞ্জ শিলইয়ে শ্যামল বেপারী হত্যা ৩ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট স্বনামধন্য কেমিস্টের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো

আমতলীতে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২২ বার পড়া হয়েছে

বরগুনার আমতলী সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে দুই সন্তানের জননী টুলি বেগম (৩০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। টুলি বেগম ওই গ্রামের রুহুল আমিন সিকদারের স্ত্রী। রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঘরের আলো জ্বালানোর জন্য বৈদ্যুৎতিক সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে টুলি বেগম গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ওই ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। টুলি বেগমের স্বামী রুহুল আমিন সিকদার জানান, ঘরে বাতি জ্বালানোর জন্য বৈদ্যুৎতিক সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আমার স্ত্রী গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে আসার পরে কর্তব্যরত চিকিৎসক তাতে মৃত্যু ঘোষনা করেন। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓