1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

আমতলীতে সড়ক দূর্ঘটনায় টমটম চালক নিহত

  • প্রকাশিত: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে

বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহসড়কের চুনাখালী নামক স্থানে সড়ক দূর্ঘটনায় মোতালেব খান (৪৫) নামে এক টমটম চালক নিহত হয়েছে। মোতালেব আঠারগাছিয়া ইউনিয়নের দক্ষিণ গাজীর গ্রামের মৃত আঃ বারেক খানের ছেলে। জানা গেছে, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোতালেব উপজেলার কুকুয়া ইউনিয়নের সাহেববাড়ি নামক স্থান থেকে টমটমে সার বোঝাই করে শাখারিয়া যাচ্ছিল। পথিমধ্যে চুনাখালী নামক স্থানে পৌছামাত্র সড়কের পাশের মাঠ থেকে আকস্মিক একটি ধান মাড়াই মেশিন সড়কে উঠছিল। ওই সময় মাড়াই মেশিন এবং তার চালকে বাঁচাতে গিয়ে টমটম চালক মোতালেব নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে গিয়ে টমটম নিয়ে আছরে পরে। এতে সে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ টমটম চালক মোতালেবের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ওই বিষয়ে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓