1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

বাবলু জমাদ্দার নিলতী সম্মিলিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৬০ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালী উপজেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজ সেকব ও শিক্ষা অনুরাগী মোঃ মামুন হোসাইন বাবলু জমাদ্দার। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিদ্যালয়ের নবনির্বাচিত সদস্যদের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন।কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি নির্বাচন ২০২৩-এর প্রিজাইডিং অফিসার মোঃ হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের নবনির্বাচিত অভিভাবক সদস্য মোঃ বাবলু মীর, মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ ফারুক হোসেন, মোঃ মোস্তফা হাওলাদার, সংরক্ষিত মহিলা সদস্য রুমানা আক্তার, সাধারণ শিক্ষক সদস্য পার্থ মিস্ত্রি ও আল আমিন খান, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য সুমা দেবনাথ উপস্থিত ছিলেন। সভায় নবনির্বাচিত অভিভাবক সদস্য মোঃ বাবলু মীর সভাপতি হিসেবে মোঃ মামুন হোসাইন বাবলু জমাদ্দারের নাম প্রস্তাব করলে সকল সদস্য এই প্রস্তাবকে সমর্থন করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে ১৩ সেপ্টেম্বর বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মো. বাবুল মীর ( ১১৫ ) ভোট, মো. সাখাওয়াত হোসেন (১০৬ ) ভোট, মোঃ ফারুক হোসেন (১০০) ভোট ও মো. মোস্তফা হাওলাদার ( ৯৬ ) ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে অভিভাবক সদস্য পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে রুমা আক্তার, সাধারণ শিক্ষক পদে পার্থ মিস্ত্রি ও আল আমিন খান রাসেল এবং সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে সুমা দেবনাথ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি বাবলু জমাদ্দার বলেন, নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত করায় অভিভাবক সদস্য,শিক্ষকবৃন্দসহ এলাকাবাসীর নিকট কৃতজ্ঞতা জানান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও এলাকার শিক্ষার প্রসারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓