1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে ছয় হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুর উপজেলার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং সড়কে শৃঙ্খলা ঠিক রাখতে এ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ফুলপুর বাসস্ট্যান্ড বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ ভঙ্গের দায়ে ৩টি মামলা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করায় ১টি মামলাসহ মোট ৪টি মামলায় মোট ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে ফুলপুর থানা পুলিশের এস আই শাহাদাত হোসেন মুন্না ও আনসার সহযোগিতা করেন। ইউএনও এম. সাজ্জাদুল হাসান বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং সড়কে শৃঙ্খলা আনয়নে উপজেলায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। দেশের মানুষের স্বার্থে বাজার নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা আনয়নে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓