1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার

কাউখালী সদর ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালী উপজেলার ৩ নং সদর ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১ অক্টোবর)সন্ধ্যায় উপজেলা পল্লী ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন তালুকদার স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুন অর রশিদের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ।প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন।এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুনীল কুণ্ড, মাহমুদ খান খোকন, কাজী মাসুদ ইকবাল, যুগ্ন সাধারণ সম্পাদক রেবেকা শাহজাদী শাহীন চৈতি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ নিয়াজ আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইউনুস খান প্রমূখ।সভায় সদর ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে জোরালোভাবে কাজ করতে হবে বলে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।একইসঙ্গে ইউনিয়নের সকল ওয়ার্ডে এ সম্পর্কিত বিভিন্ন সভা-সমাবেশেরও একটি পরিকল্পনা নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓