1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার

স্বরূপকাঠিতে খামারী ফুটবল টুর্নামেন্টে তিস্তা দল চ্যাম্পিয়ন

  • প্রকাশিত: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৪৬৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের স্বরূপকাঠিতে কোয়ালিটি ফিডস লিমিটেডের উদ্যোগে স্টার পোল্ট্রি ফিস ফিডের সার্বিক ব্যবস্থপনায় আয়োজিত খামারী ফুটবল টুর্নামেন্টে তিস্তা ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে।শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে আমির হোসেন প্রগতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ ফাইনাল খেলা নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়।পরে টাইব্রেকারে তিস্তা ফুটবল দল ৪-৩ গোলে রূপসা ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের আনিস ম্যান অব দা ফাইনাল ও নাসির সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করে। খেলা শেষে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খোলোয়াড়দের মাঝে ট্রফি বিতরণ করেন।এ সময় কোয়ালিটি ফিডস দক্ষিণাঞ্চল প্রধান ডা. আবু সাঈদ, খুলনার জোনাল ইনচার্জ মো. মাহমুদুল হাসান, টুর্নামেন্ট কমিটির আহবায়ক অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন ও স্টার পোল্ট্রি ফিস ফিডের মালিক আব্দুল গাফ্ফার মাহমুদ উপস্থিত ছিলেন।ফাইনাল খেলা উপভোগ করতে প্রচুর দর্শকের সমাগম ঘটে। উল্লেখ্য, স্বরূপকাঠিতে এ প্রথম পোল্ট্রি খামারী পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ৬টি দল অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓