1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত

কাউখালীতে বজ্রপাত ঠেকাতে তালের বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২৮২ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে ও পরিবেশ রক্ষায় তালের বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।সোমবার (৯ অক্টোবর) সকালে উপজেলার গোসনতারা আল-মদিনা জামে মসজিদ ইসলামিক দাওয়া সেন্টারের উদ্যোগে ও সৌদি প্রবাসী আব্দুল মানিক এর সহযোগিতা কাউখালী-পিরোজপুর আঞ্চলিক সড়কের প্রায় চার কিলোমিটার রাস্তার দুইপাশে চার হাজার তালের বীজ রোপণের এ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে গোসনতারার আল মদিনা জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আহসান কবির।আল মদিনা মসজিদের মুতাওল্লি আব্দুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক মনজুরুল মাহফুজ পায়েল, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, মোঃ জিয়াউল হাসান নিক্সার, আসাদুজ্জামান তালুকদার মামুন, ইউপি সদস্য আজম খান,আল মদিনা মসজিদের মুতাওল্লি আব্দুল মান্নান হাওলাদার, মসজিদের খতিব মুফতি আবু তালহা মোঃ লতিফুর রহমান লাভলু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা তাল বীজ রোপণের উপকারিতা এবং পরিবেশ রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তালগাছের অবদানসহ এর বিভিন্ন গুণাগুণ তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓