1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ফিলিস্তিনের সমর্থনে পবিপ্রবি’র বহিস্থ ক্যাম্পাসে মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৪৪২ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বহিস্থ ক্যাম্পাসে ফিলিস্তিন’র প্রতি সমর্থন জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুমা পবিপ্রবির বাবুগঞ্জ ক্যাম্পাসের অনুষদীয় গেটের সামনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।অনুষদীয় মসজিদের পেশ ইমামের বক্তব্যের মধ্য দিয়ে এ মানববন্ধন কর্মসূচীর সূচনা হয় পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ৫ম বর্ষের শিক্ষার্থী রাকিন সুনান, ৪র্থ বর্ষের শিক্ষার্থী আহসান হাবিব, ওমর ফারুক, তামিম, শিমুল সহ বেশ কয়েকজন বক্তব্য প্রদান করেন।শুরুতেই ফিলিস্তিনের সমর্থনে একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মূল ফটকের সামনে এসে শেষ হয়।পরবর্তীতে মসজিদের ইমামের দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্যে দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে। এসময় বক্তারা ফিলিস্তিনের মানুষের প্রতি ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব, নির্মম নির্যাতন এবং গণহত্যার প্রতিবাদ জানায়।পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহবান জানান।উক্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓