1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফেরি থেকে নদীতে প্রাইভেট কার গলাচিপা ভাইয়ের হাতে ভাই খুন কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন কাউখালী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই – আহম্মদ সোহেল মনজুর ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

পিরোজপুরে পেশাদার চালকদের জন্য মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও বিআরটিএ এর উদ্যোগে পেশাদার চালকদের চক্ষু, রক্তচাপ ও আরবিএস পরীক্ষার লক্ষ্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৫ অক্টোবর) দুপুরে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়, জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় পিরোজপুর জেলা বাস টার্মিনালে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ফারহান ফাইয়াজ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাকিল সরোয়ার, বিআরটিএ পিরোজপুর সার্কেলের সহকারী পরিচালক মোঃ মাহবুবুর রহমান, পিরোজপুর ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক সঞ্জীব কুমার মিত্র, বিআরটিএ পিরোজপুর সার্কেলের সার্কেলের মোটরযান পরিদর্শক মেহেদী হাসান ও মোটরযান পরিদর্শক মোঃ আবদুল মতিন প্রমুখ।মেডিকেল ক্যাম্পের মাধ্যমে পেশাদার গাড়ি চালকদের উচ্চ রক্তচাপ, চক্ষু ও আরবিএস পরীক্ষার পাশাপাশি তাদেরকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয় পরামর্শ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓