1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

শেখ রাসেল দিবস উপলক্ষে স্বরূপকাঠিতে র‌্যালি ও আলোচনাসভা

  • প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩৯৯ বার পড়া হয়েছে

“শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়ের প্রতীক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে পিরোজপুরের স্বরূপকাঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্তরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর সেখান থেকে এক বর্নাঢ্য র‌্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনাসভা ও শিশুদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আব্দুল হক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেখ রাসেলের স্মৃতি গাঁথা জীবন নিয়ে আলোচনা করে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস পাল, নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓