1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুন্সীগঞ্জে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৩৭০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ পৌরসভার যোগীনিঘাট এলাকায় পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকেশ সরকার নামের এক যুবক নিহত হয়েছেন।তিনি একই এলাকার রাম প্রসাদ সরকারের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ পৌরসভার যোগীনিঘাট সার্বজনীন দুর্গা মন্দির(কবিরাজ বাড়ী)মণ্ডপে রবিবার (২২ অক্টোবর)দিবাগত রাত ২টার দিকে টেবিল ফ্যানের তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই ২৪ বছর বয়সী যুবক।পরে এলাকাবাসী তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জরুরি বিভাগের চিকিৎসক ডা. সজিব জানান,তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।যোগীনিঘাট সার্বজনীন দুর্গা মন্দিরের পূজা কমিটির সাধারন সম্পাদক শুভঙ্কর মণ্ডল জানান, রাত ২টার দিকে মণ্ডপে রাকেশসহ কয়েকজন যুবক নাচছিল।হঠাৎ একটি টেবিল ফ্যানের সঙ্গে স্পর্শ লাগলে মুহুর্তেই সে নিচে পরে যায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি বলেন,‘তবে এই টেবিল ফ্যানটিতে কীভাবে বিদ্যুৎ আসে সেই ব্যাপারে আমরা খোজখবর নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓