1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৭

  • প্রকাশিত: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৩৪৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়েই চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।এ ছাড়া আরও অন্তত অর্ধশত আহত হয়েছেন।কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।এদিকে ভৈরবে গঠিত জরুরি কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ জানান, ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনায় ২ নারী ও ১৫ পুরুষ নিহত হয়েছেন।সোমবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ভৈরবের আউটার স্টেশনে একটি মালবাহী ট্রেন আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেসের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।এতে এগারসিন্দুর এক্সপ্রেসের দুটি বগি যাত্রীসহ উল্টে যায়।ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকাল অফিসার ফারিয়া নাজমুন প্রভা জানান, ট্রেন দুর্ঘটনায় নিহত ১৬ জনের লাশ হাসপাতালে আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓