1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বরিশাল বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২৪৪ বার পড়া হয়েছে

প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর বিভাগীয় পর্যায়ে বরিশাল বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন পিরোজপুরের মোহাম্মদ জাহেদুর রহমান।গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগের পদক বাছাই কমিটির সভাপতি ও বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী ও সদস্য সচিব বরিশাল বিভাগের উপ পরিচালক প্রাথমিক শিক্ষা নিলুফার ইয়াসমিন এর স্বাক্ষরিত চিঠিতে এ বিষয়টি জানা যায়।শ্রেষ্ঠ শিক্ষক – শিক্ষকা, বিদ্যালয়, ব্যক্তি, কমিটি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীসহ মোট ১৮টি ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে জেলা প্রশাসক শ্রেষ্ঠ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।বরিশাল বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ সেবা, শিক্ষার মান উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে আধুনিকভাবে প্রাথমিক শিক্ষাকে ত্বরান্বিত করার লক্ষে ৬ জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেন প্রাথমিক শিক্ষা বিভাগ।পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান কর্তৃক প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহের মধ্যে অন্যতম হলো জেলার মঠবাড়ীয়া আশ্রয়ণ প্রকল্পে ‘বড়মাছুয়া মুজিববর্ষ পল্লী প্রাথমিক বিদ্যালয়’ নির্মাণ করা, শতভাগ স্বচ্ছ প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন, প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার হ্রাস ও নতুন শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, অভিভাবক সমাবেশ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং শেখ রাসেল স্কুল অব ফিউচার এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদান, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ, শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা অন্যতম।
মোহাম্মদ জাহেদুর রহমান পিরোজপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ২০২২ সালের ২৬ জানুয়ারি যোগদানের পর থেকেই এই জেলার সার্বিক মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓