1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী -৩ আসনে ভোটের মাধ্যমে  নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনা হবে’ – হাসান মামুন কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার

ভান্ডারিয়ায় মোটর সাইকেল দূর্ঘটনায় চালক নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক দূর্ঘটনায় মো. জলিল হাওলাদার (৫৫) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে জেলার ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের মোল্লাবাড়ির মসজিদ সংলগ্ন এলাকায়।নিহত জলিল হাওলাদার জেলার মঠবাড়িয়া উপজেলার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বয়রাতলা এলাকার মৃত ইসমাইল হোসেন হাওলাদারের ছেলে।তিনি পেশায় ভাড়ায় চালিত একজন মোটর সাইকেল চালক।নিহতের ছেলে সাকিব হোসেন জানান, তিনি ওই দিন খুব ভোরে ভাড়ায় মাছ আনতে বাগেরহাট যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন।সকালে ৮টার দিকে তার আহত হয়ে মৃত্যুর খবর পাই।তিনি আরো জানান, বাবা স্থানীয় বিভিন্ন মাছ ব্যবসায়ীর মাছ আনার জন্য ভাড়ায় যেতেন।থানা পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, তিনি ওই দিন সকালে মঠবাড়িয়া থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিলেন।এ সময় ওই সড়কের ইকরি ইউনিয়নের মোল্লাবাড়ির মসজিদ সংলগ্ন এলাকার রাস্তার উপর রাখা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আশিকুজ্জামান বলেন, সেখানে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓