1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

গলাচিপায় জেল হত্যা দিবস পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২৭১ বার পড়া হয়েছে

বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী ১৯৭৫ সনের ৩ নভেম্বর বঙ্গবন্ধুর আদর্শে গড়া রাজনৈতিক সহচর বাংলাদেশ আওয়ামিলীগ এর কর্নধার তাজউদ্দীন আহম্মেদ, সৈয়দ নজরুল ইসলাম, মোনসুর আলী,এস এম কামরুজ্জামান কে রাজাকার আল- সমসের নেতৃত্বে গ্রেফতার করে জেল কারাগারে নিঃসংসভাবে হত্যা করে। জাতীয় ভাবে ঐ চার নেতার হত্যার মূল খলনায়ক সহ সংশ্লিষ্টদের দীর্ঘ ৪৮ বছরেও বিচারকার্য বা মূল হত্যাকারীদের বিচার না হওয়ায় বাংলার স্বাধীনতাকামি মানুষ হতাশা প্রকাশ করছে।জেল হত্যা দিবসে বাংলাদেশ আওয়ামিলীগ গলাচিপা উপজেলা শাখা আওয়ামিলীগ কার্য্যালয়ে জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা দশমিনা নির্বাচনী এলাকার জনপ্রিয় জননেতা পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জননেতা মুঃ শাহিন, আওয়ামি লীগের সিনিয়র সহ সভাপতি হাজী মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক সরদার শাহাআলম সহ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ ও সকল অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।আলোচনা শেষে জাতীর জনক প্রয়াত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার রূহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ও নেতৃবৃন্দ অবিলম্বে জেল হত্যার অপরাধীদের গ্রেফতার করে দ্রুত বিচার ও শাস্তির দাবী জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓