1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল পটুয়াখালী ৩ নির্বাচনী আসনে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা কাউখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, আহত ৪ আইনশৃঙ্খলার অবনতি উদ্বেগজনক – ইলিয়াস হোসেন মাঝি। শুধু আর্থিক সহায়তা নয়, সম্মাননা স্মারক শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগিয়ে রাখে -পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি তানভীর আহম্মেদ সম্পাদক

গলাচিপা পৌরসভার সাবেক মেয়র হাজী আ. ওহাব খলিফার ৭ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মোনাজাত

  • প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, সাবেক ছাত্রলীগ নেতা ও ২০০৬ সাল থেকে গলাচিপা পৌরসভার ৩ বার নির্বাচিত মেয়র, জন মানুষের নেতা হাজী আব্দুল ওহাব খলিফার ৭ম মৃত্যুবার্ষিকী পালন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।বুধবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় পৌর কার্যালয়ে পৌর নাগরিক, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রয়াত মেয়রের একমাত্র পুত্র পৌর আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচিত মেয়র আহসানুল হক তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এ্যাড.ফখরুল ইসলাম মুকুল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও প্রয়াত মেয়রের সহ-ধর্মিনী নুরুন্নাহার বেগম, প্রয়াত মেয়রের একমাত্র কন্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মারজিয়া নিতু, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন ও প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সকল কমিশনার, কর নির্ধারক মসিউল ইসলাম ও হিসাব সহকারী কর্মকর্তা সবুজ পাল সহ পৌরসভার কর্মকর্তাও কর্মচারীবৃন্দ।আলোচনা ও স্মরণ সভা শেষে দোয়া মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓