1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত

লৌহজংয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেতনা বিকাশ কেন্দ্রের উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২৬০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে লৌহজংয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেতনা বিকাশ কেন্দ্রের উদ্বোধন হয়েছে।শনিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনে এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি মো: আবদুর রশিদ শিকদার।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অর্থায়নে নির্মিত চেতনা বিকাশ কেন্দ্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে লেখা ও আলোকচিত্র দিয়ে সাজানো হয়েছে।প্রধান অতিথির বক্তব্যে সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন,বঙ্গবন্ধুর কারণে আমরা স্বাধীনতা পেয়েছি।আজ এত সুন্দর একটি বিদ্যালয় দেখতে পাচ্ছি।আর এই বিদ্যালয়ে বঙ্গবন্ধুকে নিয়ে এমন একটি আয়োজন দেখে আমি সত্যি অভিভূত।আমার চোখে পানি এসে গেছে।জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে এমন একটি সমৃদ্ধশালী কর্নার আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিডিও করে নিয়ে দেখাবো।এ সময় সরকারি লৌহজং কলেজের প্রাক্তন ছাত্র সমিতির আহ্বায়ক জাকির হোসেন বেপারী,বৌলতলী ইউপি চেয়ারম্যান আবদুল মালেক শিকদার,বৌলতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়সাল শিকদার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:রফিকুল ইসলাম, কাজিরপাগলা অভয় তালুকদার ইনিস্টিউটের প্রধান শিক্ষক অহিতোষ বিশ্বাস,যশলদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান খান ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓