1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৭ নং রহিমগঞ্জ ইউনিয়ন এর  ধীতপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত বৃদ্ধ হত্যা মামলার প্রধান আসামি মোঃ মিরাস উদ্দিন (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে ফুলপুর উপজেলার ৭ নং রহিমগঞ্জ ইউনিয়ন এর  ধীতপুর গ্রামে জমির আইল কাটা নিয়ে পূর্ব শত্রুতার জেরে মোঃ ইউসুফ আলী (৭৪) এর সঙ্গে একই গ্রামের মোঃ মিরাস উদ্দিন (৫৫) ও তার ছেলে মোঃ সবুজ মিয়া (২৫) এর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে অভিযুক্তরা ইউসুফ আলীর ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ।রবিবার (১২ জুলাই) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি থানার উজান বারুরা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি মোঃ মিরাস উদ্দিনকে গ্রেফতার করা হয়। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ  ফিরোজ হোসেন  বলেন  গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓