1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের আসপর্দ্দি এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— আসপর্দ্দি এলাকার মোঃ আনিচ খাঁর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪০) এবং চিরাপাড়া পারসাতুরিয়া (গুচ্ছগ্রাম) এলাকার মোঃ মিরন হাওলাদারের ছেলে মোঃ দিদার (২৫)।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এএসআই মোঃ মাসুদ আল মামুন ও এএসআই খাইরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম আসপর্দ্দি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ শহিদুল ইসলামকে আটক করে তার দেহতল্লাশি তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবা এবং দিদারের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে পুলিশ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করেন। এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, কাউখালী থানাকে মাদকমুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসপদ্দি থেকে দুই মাদক কারবারিকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে। অপরাধ নির্মূলে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓