1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

মুন্সীগঞ্জের সিরাজদিখান ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’-প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দেশের সকল ভূমিহীন এ গৃহহীন পরিবার পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ৫ম পর্যায়ে সিরাজদিখান উপজেলায় ১৮টি পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করে ভূমিহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (১৪ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬০ টি উপজেলাসহ ১১ টি জেলা ভূমিহীন মুক্ত ঘোষণা করেন তিনি।সেই সাথে মুন্সীগঞ্জ জেলা ভূমিহীন মুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে।জেলার ৬ টি উপজেলার মধ্যে আগেই ৩ টি উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়।মঙ্গলবার বাকি ৩টি উপজেলা মুন্সীগঞ্জ সদর,লৌহজং ও সিরাজদিখান উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা করেন।২৪ টি মন্ত্রণালয়ের ৬৪৪ টি অবকাঠামো উদ্বাধনকালে প্রধানমন্ত্রী এ ঘোষণা করেন।ইতোমধ্যে সিরাজদিখানে ১ম পর্যায়ে ২৫ টি, ২য় পর্যায়ে ৭৫ টি, ৩য় পর্যায়ে ১৫ টি, ৪র্থ পর্যায়ে ৪৬ টি সহ মোট ১৭৯ টি ভূমিসহ গৃহ প্রদান করা হয়েছে।এছাড়া সিরাজদিখানের রশুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,ছাতিয়ানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এ ৩ টি বিদ্যালয়ের ভবন নির্মাণ উদ্বোধন করা হয়।সিরাজদিখান উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ,উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ, সরকারি কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা,উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন,স্বাস্থ্য কর্মকর্তা ডা.আঞ্জুমান আরা, প্রাণি সম্পদ উন্নয়ন কর্মকর্তা ডা.শবনম সুলতানা,কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল,ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓