1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার

গজারিয়া তফসিল ঘিরে গজারিয়ার বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের অবস্থান

  • প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ঘিরে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।তফসিল ঘোষণার আগে ও পরে বিএনপি-জামায়াত ও তাদের সমমনা কোনো দলের নেতাকর্মীরা যাতে রাস্তায় নেমে অরাজকতা ঘটাতে না পারে, সেজন্য তারা অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর, বাউশিয়া, মেঘনা ঘাট, হোসেন্দীসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।নেতাকর্মীরা জানায়, সংবিধান মেনে নির্বাচন কমিশন (ইসি) আজ তফসিল ঘোষণা করবে। সংবিধান মেনেই নির্বাচন হবে। অথচ বিএনপি-জামায়াত ও তাদের সমমনা কিছু দল সন্ত্রাস-নৈরাজ্য চালিয়ে নির্বাচন ভন্ডুল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।এ পরিস্থিতিতে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম এর নির্দেশনায় বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক পাহারা দিচ্ছি।তফসিল ঘিরে কোনোভাবেই বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের রাস্তায় নেমে নৈরাজ্য চালানোর সুযোগ দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓