1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার

মুন্সীগঞ্জে তফসিল ঘোষণায় সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের আনন্দ মিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২১৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী তফসিল ঘোষণা করায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা আওয়ামী লীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।এতে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,তাঁতীলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠন অংশগ্রহণ করেন।বৃহস্পতিবার (১৬ নভেম্বর) উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজার জেড এইচ শিকদার শপিং কমপ্লেক্স হতে বের হয়ে মেইনসড়ক প্রদক্ষীন করে উপজেলা মোড়ে দেলোয়ারা সুপার মার্কেট আওয়ামী লীগের কার্যালয় এসে শেষ হয়।এ-সময় নেতা-কর্মীরা আনন্দ মিছিলে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে পুরো এলাকা।মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক,সাংগঠনিক সম্পাদক মহসিন ভূইয়ার, সাবেক সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন, আওয়ামী লীগ নেতা এডভোকেট আবুল কাশেম,সাবেক জেলা ছাত্রনেতা ও রশুনিয়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ, আওয়ামী লীগ, যু্বলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓