1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার

লৌহজংয়ে মানবসেবা রক্তদান সংস্থার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • প্রকাশিত: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ মানবসেবা রক্তদান সংস্থার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রক্তদাতাদের সম্মাননা প্রদান, আলোচনা সভা ও কেক কাটা হয়।শনিবার (১৮ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং সরকারী কলেজের হলরুমে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:ইলিয়াস শিকদার,লৌহজং সরকারী কলেজের উপাধ্যক্ষ শহিদুর রহমান শিকদার,সততা ক্লিনিকের চেয়ারম্যান আহসান উল্লাহ (হাসান),লৌহজং প্রেসক্লাবের সভাপতি মো: মিজানুর রহমান ঝিলু, টংঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো:জাহাঙ্গীর হোসেন,মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান,মো:শাহীন, ইব্রাহিম খালিদ ও ইব্রাহিম ওয়ালিদ প্রমুখ।লৌহজং উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইলিয়াস হোসেন বলেন,রক্তদান কর্মসূচি সংস্থার আয়োজনটি একটি সুন্দর প্রোগ্রাম।এখানে যারা রয়েছেন তারা সেবার জন্য কাজ করে থাকেন।যখন কারো রক্তের প্রয়োজন হয় তখনই বুঝা যায় এ সংগঠনের গুরুত্ব কি?এরকম ভালো কাজের সাথে আমরা সবসময় আছি এবং থাকবো।উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন মানবসেবা রক্তদান সংস্থার সভাপতি আসাদুজ্জামান নবীন।সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক পিংকি রহমান ও ফৌজি হাসান খান রিকু।উক্ত অনুষ্ঠানে সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় মুন্সীগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবক সংগঠনগুলোকে ও যারা রক্ত দিয়েছেন তাদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং রক্তদান কর্মসুচিতে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓