1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন

বিশ্ব জনসংখ্যা দিবসে কাউখালী সদর ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ নির্বাচিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৩০ বার পড়া হয়েছে

বিশ্ব জনসংখ্যা দিবসে উপজেলা পর্যায়ে পিরোজপুরের কাউখালী উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে ৩ নং কাউখালী সদর।উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এ সম্মাননা দেওয়া হয়।সেখানে ৩ নং কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।বিশ্ব জনসংখ্যা দিবসে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার জন্য শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সম্মাননাটি দেওয়া হয়েছে।উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মনিবুর রহমান, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শিয়ালকাঠি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল হাকিম খান, কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিকগন সেখানে উপস্থিত ছিলেন।কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, এ বিজয় শুধু আমার না, ইউনিয়নের জনগনের কাঙ্খিত বিজয়। আমি চেষ্টা করি সার্বক্ষণিকভাবে আমার ইউনিয়নের মানুষের সব বিষয়ে খোঁজ-খবর রাখার।আমি সারাজীবন তাদের পাশে থেকে সহযোগীতা করে যেতে চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓