1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

বরিশাল-০২ আসনে উজিরপুরে ৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

  • প্রকাশিত: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৬৯ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনের সংসদ সদস্য পদে সোমবার (২৭ নভেম্বর) ৪ জন প্রার্থী তাদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আঃ রশিদ জানিয়েছেন।সকালে আওয়ামীলীগের মনোনিত নৌকা মার্কার প্রার্থী বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস এর পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন সহ নেতৃবৃন্দ মনোনয়ন পত্র গ্রহন করেন উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর নিকট থেকে। এরপরে জাকের পার্টির গোলাপফুল প্রতীকের মনোনিত প্রার্থী মোঃ স্বপন মৃধা(মাহামুদ) তার কর্মী সমর্থন নিয়ে তার মনোনয়ন পত্র গ্রহন করেন।দুপুরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুরী মার্কার মনোনিত প্রার্থী জহিরুল ইসলাম টুটুলের পক্ষে উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফাইয়াজুল বালী ফারাহিন ও সাধারণ সম্পাদক সীমা রানী শীল এর নেতৃত্বে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।তবে তৃণমুল বিএনপি এর প্রার্থী শাহজাহান সিরাজ বরিশাল জেলা রির্টানিং অফিসারের কাছ থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জেলা নির্বাচন কর্মকর্তা সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓