1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

মুন্সীগঞ্জে জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত, নতুন মুখ দুই

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৮৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি(জাপা) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে ২৮৯ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।এ সময় মুন্সীগঞ্জের ৩টি আসনের জন্যও জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করা হয়।মুন্সীগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন দলটির প্রেসিডিয়াম সদস্য অ্যাড শেখ মো: সিরাজুল ইসলাম।তিনি শ্রীনগর উপজেলার দেউলভোগ এলাকার মরহুম শেখ মুহাম্মদ শফিকুল ইসলামের পুত্র। ছাত্রলীগের রাজনীতি দিয়ে পথচলা শুরু তার।ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি।এছাড়া অধুনালুপ্ত নতুনবাংলা ছাত্র সমাজ (বর্তমানে জাতীয় ছাত্র সমাজ) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তিনি।জাতীয় আইনজীবী ফেডারেশনের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বর্তমানে জাতীয় আইনজীবী ফেডারেশনের সভাপতিও সিরাজুল ইসলাম।এছাড়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রধান কৌশলী ও আইনজীবী হিসেবে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা রয়েছে সিরাজুল ইসলামের।বাংলাদেশ লিগ্যাল ডিসিশনস (বিএলডি) এর সম্পাদকও তিনি। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে তৎকালীন মুন্সীগঞ্জ মহকুমার শ্রীনগর এলাকায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সিরাজুল ইসলাম।মুন্সীগঞ্জ-২ আসনে জেলা জাতীয় পার্টির সভাপতি মো: জয়নাল আবেদিনকে লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।তিনি টংঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও এলাকার বাসিন্দা ও আল জয়নাল গ্রুপের চেয়ারম্যান।প্রতিষ্ঠিত এই ব্যবসায়ী নেতা এবার নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।তবে দল তাকে টংঙ্গীবাড়ী-লৌহজং উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-২ আসনে মনোনয়ন দিয়েছে।জয়নাল আবেদিন জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক পার্টির সহ সভাপতি।মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ- ৩ আসনে এবার জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন নতুন মুখ জনপ্রিয় টিভি নাটক রুপনগরের অভিনেতা এএফএম রফিকুল্লাহ সেলিম।তিনি গজারিয়া উপজেলার ষোলআনি এলাকার বাসিন্দা ও জাতীয় পার্টির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত কলিমউল্লাহর সন্তান। রফিকুল্লাহ সেলিম বর্তমানে জাতীয় পার্টি মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর ও ভোটগ্রহণ আগামী ৭ জানুয়ারি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓