1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জ-১ আসনে এমপি প্রার্থীর মনোনয়নপত্র জমা দিলেন যারা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৯৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে (শ্রীনগর- সিরাজদিখান উপজেলা) এমপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী’র কাছে সংশ্লিষ্ট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।এদিন দুপুর সোয়া ১ টার দিকে প্রথম ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।কিছুক্ষণ পরই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদ, বিকল্পধারার যুগ্ম-মহাসচিব ও আসনটির বর্তমান সাংসদ মাহি বি চৌধুরী, তৃনমূল বিএনপির চেয়ারপার্সন অন্তরা হুদা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম- মহাসচিব আতাউল্লাহ হাফেজী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেখ মো. সিরাজুল ইসলাম নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।বিকাল ৫টার দিকে প্রার্থীদের মনোনয়ন জমার বিষয়টি নিশ্চিত করেন উপজেলার সহকারী রিটার্নিং অফিসার মো. ফখর উদ্দিন সিকদার।অপরদিকে ন্যাশনাল পিপলস্ পার্টির মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় মহিলা পার্টির সহ-সভাপতি দোয়েল আক্তার মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি তিনি (প্রার্থী) নিশ্চিত করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এনিয়ে মুন্সীগঞ্জ-১ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দু’জন নারীসহ মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓