1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

ঝালকাঠিতে মাহেন্দ্র ও বেপারী পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে বরিশাল কুয়াকাটা মহাসড়কের জিরোপয়েন্ট এলাকায় বরিশাল থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী বেপারি পরিবহনের সাথে যাত্রীবাহি মহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার(৭ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী ।ইতিমধ্যে ঘটনাস্থাল পরিদর্শন করেছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।পুলিশ ও স্থানীয়রা জানায়,বরিশাল থেকে ছেড়ে আসা বেপারি পরিবহন জিরোপয়েন্ট এলাকায় বিপরীত দিক থেকে আসা রুপাতলীগামী মহেন্দ্রর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুজন নিহত হয়।এসময় মহেন্দ্রে থাকা বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরন করে শেরে বাংলা মেডিকেল হসপিটালে একজন মৃত্যুবরণ করেন।নিহতরা হলেন বরিশাল সদরের চরবাড়িয়া এলাকার খোকন হাওলাদারের ছেলে জসিম হাওলাদার(৪৫) অপরজন নলছিটি উপজেলার কাবদেবপুর গ্রামের আজিজ খানের ছেলে রাজিব খান(৪০) পরবর্তীতে যিনি মৃত্যুবরণ করেন সুবিদপুর ইউনিয়ন নলবুনিয়া গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী সুরভী আক্তার(৩৫)।নলছিটি থানা ভারপ্রাপ্ত(ওসি) মো.মুরাদ আলী জানান,দূর্ঘটনার শিকার মহেন্দ্র ও পরিবহন সড়িয়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓