1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন

পিরোজপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

  • প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।মানবাধিকার দিবস বাস্তবায়ন কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ ও ব্রাকসহ বিভিন্ন এনজিওর বাস্তবায়নে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় শহীদ মিনার সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় বাংলাদেশ মহিলা পরিষদ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনিসুরক্ষা কর্মসূচিসহ বিভিন্ন এনজিও একত্রে এ মানববন্ধনে অংশ নেন।এ সময় বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, লিগাল এইড সম্পাদক মিনারা বেগম, ব্র্যাক সেলপ অফিসার উজ্জলা মন্ডল, গণ উন্নয়ন সম্পাদক জিয়াউল হাসান সহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি গণ।এ সময় বক্তারা বলেন নারী নির্যাতন বন্ধ করতে হবে, নারীর ক্ষমতা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, নারীর প্রতি যেন কোন বৈষম্য না হয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓