1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট স্বনামধন্য কেমিস্টের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো কাউখালী বিএনপির অফিস ভাংচুর মামলার আসামী ধরতে গিয়ে দুই পুলিশ আহত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভান্ডারিয়ায় ১০ মন জাটকাসহ দুটি ট্রলার আটক, ৩ জনের কারাদন্ড পিরোজপুরে গ্রীন ফোর্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গজারিয়ায় আগুনে পুড়ে নি:স্ব তিনটা পরিবার সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় রোকেয়া হাসেমকে

মুন্সীগঞ্জ-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মাহি বি চৌধুরী

  • প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক মুন্সিগঞ্জ :

মুন্সীগঞ্জ দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিকল্পধারা বাংলাদেশের মাহী বি চৌধুরী।আজ রবিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে তিনি প্রার্থিতা ফিরে পান।মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে গ্যারান্টার ঋণ খেলাপের দায়ে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।পরে তিনি আপিল করেন।প্রার্থিতা ফিরে পাওয়ার পর মাহি বি চৌধুরী সাংবাদিকদের বলেন,‘ইজ্জতের মালিক আল্লাহ। আমরা নির্বাচনে ছিলাম,নির্বাচনে আছি।আমরা শান্তির পক্ষে,বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ’নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,এখন পর্যন্ত পরিবেশ সুন্দর,প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।আশা করছি,নির্বাচন কমিশন নিরপেক্ষতার পরীক্ষায় সম্মানের সঙ্গে উত্তীর্ণ হবে।মাহি বি চৌধুরী বলেন,বিক্রমপুরের(মুন্সীগঞ্জ)মানুষ শান্তির প্রতীক কুলা মার্কায় একত্রিত হবে।আমরা বলছি রাজনৈতিক চিটা,ময়লা,ধুলা,উড়িয়ে দেবে কুলা।শান্তির রাজনীতির পক্ষে বিক্রমপুরের মানুষ আবারও বিজয় সুনিশ্চিত করবে ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓