1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ কাউখালী প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক মনির ঈদ পরবর্তী বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বর আর সন্ধ্যা নদীর তীর জুড়ে উৎসবের ঢেউ বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক শিশুদের ইসলামী শিক্ষার সাথে কারিগরি শিক্ষা দেয়া প্রয়োজন—ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা

ঋণ নিয়ে টমটম কিনছিলাম সেটিও নিলো চোরে

  • প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৯ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ

এনজিও থেকে ঋণ নিয়ে ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে ডাইসু (টমটম) কিনছিলান এটি দিয়েই যা আয় হতো তা দিয়ে ঋণের টাকা পরিশোধ ও সংসার চলতো। আয়ের একমাত্র সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে কথাগুলো বলছিলেন সুমন খান (৩০)নামে এক যুবক।রবিবার (১০ ডিসেম্বর) রাতে ঝালকাঠি নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামের মসজিদের পাশে থেকে আয়ের একমাত্র সম্বল কে বা কারা চুরি করে নিয়ে গেছে।বিভিন্ন জায়গায় চুরি যাওয়া টমটমগাড়ি খোঁজ করেও ফিরে পাননি তিনি। আয়ের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সুমন খান।অসহায় সুমন খান কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামের হাবিব খানের ছেলে।সুমন খান জানান, প্রতিদিনের মতো গতকাল রাতেও আমার টমটমগাড়িটি মসজিদের পাশে রেখে বাড়িতে আসি।সকালে এসে দেখি আমার গাড়ি নাই। এটা দিয়েই আমার সংসার চলতো।অনেক খোঁজা খুঁজি করেও কোথাও পাইনি।গাড়িটি হারিয়ে বর্তমানে আমি নিঃস্ব হয়ে গেলাম।আরিফ হাওলাদার নামে আরেক টমটম চালক বলেন,আমার গাড়িও এখানেই ছিলো আমারটা নিতে পারেনি।আমার গাড়ির বক্সের তালা ভেঙে হ্যান্ডেল নিয়ে সুমনের গাড়িটি নিয়ে যায়।ওই গাড়ি দিয়েই ওর সংসার ও ঋণের টাকা পরিশোধ করতো।এখন সংসার চলতে ও ঋণের টাকা পরিশোধ করতে খুবই কষ্ট হবে।এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী কোন মন্তব্য করতে রাজি হননি ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓