1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক শিশুদের ইসলামী শিক্ষার সাথে কারিগরি শিক্ষা দেয়া প্রয়োজন—ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

পবিপ্রবিতে শুদ্ধাচার বাস্তবায়নে অংশীজনের সভা

  • প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৪ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন , পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি)   শুদ্ধাচার বাস্তবায়নের লক্ষ্যে নৈতিকতা কমিটির আয়োজনে “অংশীজনের সভা” অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আইকিউএসি’র সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।সভায় কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী।এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন,  শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।সভায় বক্তারা সমসাময়িক সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করেন।বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী বলেন, শুদ্ধাচার প্রতিষ্ঠা করতে হলে দুটি জিনিস প্রয়োজন একটা সুশাসন আর নৈতিকতা।পাশাপাশি দরকার স্বদেশপ্রেম, প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ।প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, মুখস্থ নির্ভর পড়ালেখা দিয়ে কোন জাতি উন্নতির চূড়ায়  উঠতে পারে নাই।বর্তমান শিক্ষা কারিকুলাম আমাদের মুখস্থ নির্ভর পড়াশোনা থেকে মুক্ত করবে।দুর্নীতি হচ্ছে দুই ধরনের কাজের আর অর্থনৈতিক।দুর্নীতি দিয়ে কখনই শুদ্ধাচার সম্ভব নয়। বঙ্গবন্ধুর সোনার মানুষ করতে হলে শুদ্ধাচার প্রয়োজন, প্রয়োজন দুর্নীতিমুক্ত মানুষ।আর এই দুর্নীতিমুক্ত, শুদ্ধাচার মানুষ গড়ার চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓