1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

মুন্সীগঞ্জে মোল্লাকান্দির শিপন পাটোয়ারি এয়ারপোর্ট থেকে আটক

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের যুবলীগের সভাপতি শিপন পাটোয়ারিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) রাত সাড়ে দশটার দিকে তাকে আটক করা হয়।পরে ভোর রাত ৪টার দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শিপনকে তাদের হেফাজতে নিয়ে আসে।মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, শিপনকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে।গত বুধবার রাত ১২টার দিকে মোল্লাকান্দিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন নৌকা প্রতীকের প্রার্থী মৃণাল কান্তি দাস সমর্থক ডালিম সরকার (৩৫)। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী হাসিবুল ইসলাম শান্ত ও ঘটনার সময় মারধরের শিকার সোহেল এ ঘটনায় শিপন পাটোয়ারি, সোহাগ সহ আরও কয়েকজনকে দায়ী করেন।এদিকে, গতকাল বৃহস্পতিবার রাতে ডালিমের মা জয়তুন্নেসা মুন্সিগঞ্জ সদর থানায় ৯ জনকে এজাহারনামীয় আসামি ও ২-৩ জনকে অজ্ঞাত উল্লেখ করে মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মাইনউদ্দিন জানান, মামলায় শিপন পাটোয়ারির নাম না থাকলেও ঘটনায় তার সংশ্লিষ্টতা নিয়ে অভিযোগ পাওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে।তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓