1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

প্রতিবেশীদের সহায়তায় ভোট দিতে পেরে খুশি বৃদ্ধ অসীম মন্ডল

  • প্রকাশিত: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পিরোজপুর -২ আসনের কাউখালীতে প্রতিবেশীদের সহায়তায় ভোট দিতে পেরে খুশি ৯০ বছর বয়সী অসুস্থ অসীম মন্ডল।এ নির্বাচনে সরকারি কাউখালী বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা মেলে বৃদ্ধা অসীম মন্ডলের।ভোট দিতে পেরে বেজায় খুশি হয়েছেন তিনি।কথা হলে তিনি জানান, প্রতিবেশীদের সহায়তায় দুপুর ২ টা ২০ মিনিটের দিকে সরকারি কাউখালী বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেন।ভাঙা ভাঙা কণ্ঠে অসীম মন্ডল বলেন, আজ ১০ বছর পর ভোট দেলাম।আমি ভোট দিতে আসতে পারবো তা চিন্তাও করি নাই।ভোটটা দিতে পেরে আজ খুউবই খুশি ও আনন্দ লাগতেয়াছে। বাইচ্ছা থাকলে আবারও মুই ভোট দিতে আমু।এই আসনে ৬ জন নিবন্ধিত রাজনৈতিক দলের এবং ১জন স্বতন্ত্র প্রার্থীসহ ৭জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।তারা হলেন ১৪ দলীয় জোট মনোনীত প্রার্থী বর্তমান এমপি ও জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দীন মহারাজ ঈগল প্রতীক, মো. মাহতাব উদ্দিন মাহমুদ (গণফ্রন্ট) মাছ প্রতীক, মো. ছগির মিয়া (বাংলাদেশ কংগ্রেস) ডাব প্রতীক, মো. জাকির হোছাইন (বাংলাদেশ তরিকত ফেডারেশন-বিটিএফ)ফুলের মালা প্রতীক, মোহা: মিজানুর রহমান (বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি) একতারা প্রতীক এবং আবুল বাসার (ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি) আম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓